Performed by Abu Ubayda
Lyric & Tune by Nur Sajjad
Sound Design, Mix and Master: Khizir Muhammad
rManegar : Mahmudul Hasan
DOP: Abu Toyab
Director: Abu Hurayra
Sponsor by: SHAI Tea, al-hikmah trade
www.facebook.com/shaibangladeshr01601-137050
যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে,
তুমি দেখা দিও রাসুল আমার স্বপনে এসে
তুমি ঘুম পাড়িয়ে দিও রাসুল শিয়রে এসে।
আমি শব্দ গাঁথি গানে তোমার ভাবনায়,
কত সুর মেখে যে তারে মনের মত সাজাই—
যদি মনের মত গাঁথা মনের মত না হয়,
মনের মতই সাজিয়ে দিও গান আমার হেসে।
কভু লেখার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়,
তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়?
যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে,
জীবন কাটিয়ে দেব তার ছাপের চারপাশে।
লিখে এই বাসনায় আহমদ গজল নাতে পাক,
হয় আসবে ভাঙা ঘরে, নয় পড়বে তোমার ডাক।
যোগ্যতার বেহাল দশা, তবু কিসের হতাশা?
তার আশা-ভরসা তুমি, তোমায় ভালোবাসে।